IPL 2020, KKR vs RCB Live Streaming: কোথায়, কখন দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের সরাসরি সম্প্রচার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2020) আজ রয়্যাল চ্যালেঞ্জার্স (Royal Challengers Bangalore) ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ধারাবাহিকভাবে জয় না পেলেও কেকেআর ৯টি খেলায় ১০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে পৌঁছেছে। লকি ফার্গুসন দলের পক্ষে দুর্দান্ত কাজ করেছেন। যদিও আন্দ্রে রাসেলের ফিটনেস দলের পক্ষে উদ্বেগের বিষয়। তবে আজ সুনীল নারিনকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

KKR vs RCB Live Streaming

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভালো দিক হচ্ছে অধিনায়ক বিরাট কোহলি অবশেষে ফর্ম ফিরে পেয়েছেন। এবি ডি ভিলিয়ার্স প্রতিটি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ৬টি জয় পেয়েছে কোহলিরা। প্লেঅফের যোগ্যতার জন্য আরসিবি-র আরও ২ ম্যাচে জয় দরকার। তাই আজকের ম্যাচ থেকে ২ পয়েন্ট ঘরে তুলতে ঝাঁপাবেন বিরাট কোহলি।

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি কখন আছে?

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ ২১ অক্টোবর, বুধবার হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলা কোথায় হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শেখ জায়েদ স্টেডিয়ামে হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ কখন শুরু হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়। টস হবে ৭টায়।

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে। বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে।

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।

Share Now
Advertisement

Advertisement
Share Now
Advertisement